২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্রাজিল--ভক্তের মৃত্যু

সাতক্ষীরা সদরে রোববার বিকেলে ব্রাজিল ফুটবল দলের এক ভক্ত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2006, 08:52 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

সে শহরের ড্যান্ডি ডাইং শোরুমের একজন কর্মী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে কোয়ার্টার ফাইনালে তার প্রিয় দল ফ্রান্সের সঙ্গে হেরে গেলে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে তরিকুল ইসলাম শোরুমের ওপর থেকে বিদ্যুতের তারে জড়ানো ব্রাজিলের পতাকা নামাতে যায়। তখন ওই দুর্ঘটনা ঘটে।