২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাখরাবাদে গ্যাস ক্ষেত্রে ঠিকাদারদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

নোয়াখালীর বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড অফিসে কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ দুর্ণীতির প্রতিবাদে ঠিকাদাররা রোববার থেকে অনির্দিষ্টকালের জন্যে কর্মবিরতি পালন করছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2006, 07:12 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

সকাল থেকে তারা অফিসের প্রধান ফটকের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করে।

বাখরাবাদ গ্যাস সিস্টেমস ঠিকারদার কল্যাণ সমিতির সভাপতি খন্দকার সফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক এবিএম মাজেদ উদ্দিন কতিপয় কর্মকর্তা- কর্মচারীরর বিরুদ্ধে ফাইল ঠেকিয়ে টাকা আদায়, ঠিকাদার ও গ্রাহকদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ আনেন। এছাড়া ঠিকাদারদের পাশ কাটিয়ে গ্রাহকদের সাথে সরাসরি কন্ট্রাক প্রদান ও ঠিকাদারদের হুমকি দেওয়ারও অভিযোগ করেন তারা।

ঠিকাদাররা তাদের পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখবে বলে জানায়।