ব্রাজিল ফ্রান্স মুখোমুখি শনিবার
বিশ্বকাপের টপ ফেবারিট বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল শনিবার তৃতীয সেমিফাইনালে আরেক চ্যাম্পিয়ান ফ্রান্সের মুখোমুখি হচ্ছে কিন্তু মাঠে নামার আগে নিশ্চিতভাবে উভয় দলই ১৯৯৮ বিশ্বকাপ ফাইনালের কথা মাথায় রাখবে।
সেই বিশ্বকাপ ফাইনালের স্মৃতি ফ্রান্সের অধিনায়ক জিনেদিন জিদানের কাছে সুখকর হলেও প্রতিপক্ষ ব্রাজিলের স্টাইকার রোনাল্ডোর কাছে সেটা ছিল শুধুই কষ্টের স্মৃতি। স্বাগতিক ফ্রান্স ৩-০ গোলে ব্রাজিলকে পরাজিত করে প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলে এবং যেখানে জিদানের ছিল দুই গোলের অবদান।
ফ্রান্সের হাতে সেই ১৯৯৮ সালে পরাস্ত হওয়ার পর ব্রাজিল এ পর্যন্ত বিশ্বকাপে ১১ ম্যাচ অপরাজিত রয়েছে এমনকি ২০০২ বিশ্বকাপের শিরোপাও ঘরে তুলে তা পাঁচটি শিরোপায় উন্নীত করেছে ব্রাজিল।
কিন্তু, ফ্রান্সের ক্ষেত্রে চিত্রটা ঠিক উল্টো। ১৯৯৮ বিশ্বজয়ীরা ২০০২’র আসরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয় কোনরুপ জয় বা গোল করা ছাড়াই। এবং চলমান আসরেও তারা প্রথম রাউন্ড থেকেই বিদায় নেওয়ার হুমকির মুখে ছিল এবং কোনভাবে দ্বিতীয় রাউন্ডে উঠে আসে।
তবে, দুর্দান্ত ফর্মে থাকা স্পেনকে দ্বিতীয় রাউন্ডে ৩-১ গোলে হারিয়ে ফ্রান্স স্বরূপে হাজির হয়েছে ব্রাজিলের সামনে।
ব্রাজিলের কোচ কার্লোস আলবার্তো পেরেইরা বলেন, ১৯৯৮ বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার কথা আমরা ভাবছিনা এবং বর্তমানে সেই পরিবেশও নেই। আমরা কেবল তাদের বিরুদ্ধে ঘানার মতো আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে যাচ্ছি।
ব্রাজিলের মধ্যমাঠের কাকা ও রক্ষণভাগের এমরসন ঘানার বিরুদ্ধে ম্যাচে হাঁটুর ইনজুরিতে পড়েন এবং পেরেইরা ট্রেনিংয়ে তাদের ফিটনেসের উপর বেশি গুরুত্ব দিয়েছেন। অন্যদিকে, জিদান বৃস্পতিবার ট্রেনিং ছিলেন না যেটা ডোমেনিকের জন্য ভীতির ব্যাপার।
বিশ্বকাপের পর পরই আন্তর্জাতিক ম্যাচ থেকে সরে দাঁড়াবেন মধ্যমাঠের বর্ষিয়ান খেলোয়ার জিদান এবং তিনি এটাও জানেন যে প্রতিটি ম্যাচই তার জন্যে শেষ ম্যাচ হতে পারে। এমনটি মনে করা হয়েছিল যে জিদানের হয়তোবা পিছনের দরজা দিয়ে বিদায় নিতে হবে তার কারণ শুরুতে ফ্রান্সের নি¯প্রভ পারফরমেন্স। কিন্তু, স্পেনের বিরুদ্ধে দুর্দান্ত জয় তাদের পেক্ষাপট পুরোপুরি পাল্টে দিয়েছে।
ডোমেনেক বলেন, সুযোগ ধরতে আমাদের আরও একট ুভালো খেলতে হবে এবং আমি বিশ্বাস করি আমরা তা করতে পারবো। কেননা আমরা প্রতিপক্ষকে বুঝতে পারি এবং ছেলেরা তাদের খেলার মান উচ্চতর পর্যায়ে উন্নীত করছে।
