এশিয়ায় ফুটবল খেলার উন্নতি অব্যাহত থাকবে: ব্লাটার
বিশ্বকাপ ফুটবলে এশিয়ার দলগুলো গ্র“প পর্ব অতিক্রম করতে না পারলেও বিশ্ব ফুটবল পরিচালনা পর্ষদ ফিফা’র প্রেসিডেন্ট জোসেফ ব্লাটার মনে করেন, এশিয়ার ফুটবল খেলুড়ে দেশগুলো খেলার উন্নতি অব্যাহত থাকবে।
বিশ্বকাপ ফুটবল আসরের গ্র“প পর্ব থেকেই এশিয়ার ফুটবল শক্তি জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান ও সৌদি আরব বিদায় নেয়। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
ব্লাটার বলেন, “এটা এশিয়ার ফুটবল দলগুলোর জন্য শুভ লক্ষণ নয়। এ ধরনের বাজে নৈপুণ্য আসলেই তাদের জন্য লজ্জাকর। তবে আমি মনে করি এটা আসলে দূর্ঘটনা।”
৩২ বছর পর বিশ্বকাপ ফুটবল খেলতে এসে অস্ট্রেলিয়া দ্বিতীয় রাউন্ডে উঠেছে। তবে তিনবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইটালির কাছে পরাজিত হয়ে বিশ্বকাপ মিশন শেষ করতে হয় সকারুদের।
