এ পর্যন্ত ১ কোটি ৫০ লাখ বিশ্বকাপ ফুটবল বিক্রি করেছে এডিডাস
বিশ্বকাপ আসরে ব্যবহৃত ফুটবল ‘টিমগেস্ট’ এ বছরের ডিসেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান এডিডাস ১ কোটি ৫০ লাখ বল বিক্রি করতে সমর্থ হয়েছে।
এডিডাসের প্রধান নির্বাহি কর্মকর্তা হারবার্ট হেইলার জানান, ‘টিমগেস্ট’ বলটি উদ্বোধনের পর থেকে বিশ্বজুড়ে ক্রেতারা ১ কোটি ৫০ লাখ ফুটবল ক্রয় করেছে।
তিনি আরও জানান, ২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিয় বিশ্বকাপ ফুটবলে এডিডাসের প্রস্তুতকৃত ‘ফেভেরনোভা’ ফুটবল ৬০ লাখ বিক্রি হলেও এবার তার চাইতে বহুগুণ বেশি বিক্রি হয়েছে।
১৯৭০ সালের পর থেকে এডিডাস প্রত্যেক বিশ্বকাপ আসরে ফুটবলের উন্নতি সাধন করে আসছে।
