জয়পুরহাটে প্রতিপক্ষের হামলায় শীর্ষ সন্ত্রাসী খুন
জয়পুরহাট জেলা সদরের নতুনহাট-দেবীপুর সড়কে বৃহস্পতিবার গভীর রাতে প্রতিপক্ষ সন্ত্রাসীদের হামলায় জেলার এক শীর্ষ সন্ত্রাসী খুন এবং অপর এক সন্ত্রাসী মারাত্মক জখম হয়েছে।
নিহত সন্ত্রাসীর নাম হচ্ছে -- জাওয়াদ হোসেন ওরফে র্যাফেল (২৫)। সে জেলা শহরের নতুনহাট সর্দারপাড়ার মৃত সিরাজ মাস্টারের ছেলে। আহত রানা (২৫) শহরের দেওয়ান পাড়া এলাকার মৃত আজিজ মাস্টারের ছেলে।
পুলিশ জানায়, একাধিক মামলার তালিকাভূক্ত আসামি র্যাফেলকে প্রতিপক্ষের সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কোপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তারা র্যাফেলের সহযোগী রানাকেও এলোপাথাড়িভাবে কুপিয়ে মারাত্মক জখম করে।
আশঙ্কাজনক অবস্থায় রানাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এখানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
