পদত্যাগ করেছেন পোল্যান্ডের কোচের
বিশ্বকাপ ফুটবল আসরে পোলিশ দলের বাজে নৈপুণ্যের পর পোল্যান্ডের কোচ পাওয়েল জ্যানাস পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের ‘এ’ গ্র“পের ম্যাচে ইকুয়েডর ও জার্মানির কাছে পরাজিত হওয়ার পর প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে ছিটকে পরে পোল্যান্ড। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
পোলিশ ফুটবল এসোসিয়েশন (ডিজেডপিএন) এর প্রধান কর্মকর্তা রিজ্জার্ড সিজারনেক বলেন, “জ্যানাস পোল্যান্ড দলের কোচের পদে থাকছেন না।”
১৪ জুলাই নিজের ভবিষ্যৎ কার্যক্রম আলোচনার জন্য ডিজেডপিএন’এর সাথে আলোচনায় বসবেন জ্যানাস। তবে জ্যানাসের সামনে পদত্যাগের করা ছাড়া কোনও উপায় ছিল না বলে সংশ্লিষ্টরা মনে করেন।
