২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে ৩জন সিন্ডিকেট সদস্য নির্বাচিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বুধবার রাতে সিনেট অধিবেশনে তিনজন সিন্ডিকেট সদস্য নির্বাচন করা হয়েছে। এছাড়া একই সময়ে অর্থ কমিটির সদস্য পদেও নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2006, 07:27 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

নির্বাচনে সিনেট সদস্যদের মধ্য থেকে সিন্ডিকেট সদস্য হিসেবে মোাম্মদ আশরাফউদ্দিন খান ও অধ্যাপক স্বপন কুমার ধর এবং সিনেট সদস্য বহির্ভূত বিশিষ্ট নাগরিক ক্যাটাগরিতে অধ্যাপক আমিন মুহাম্মদ আলী নির্বাচিত হন।

এছাড়া অর্থ কমিটির সদস্য হিসেবে মাহাম্মদ হারুন অর রশীদ খান নির্বাচিত হয়েছেন।

উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিনেটের ২৫ বার্ষিক সভায় ৯০ জন সিনেট সদস্যের মধ্যে ৬৬ জন ভোট দেন।