২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

রংপুরে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার নারী - শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এর বিচারক আ.ম.মোঃ সাঈদ মমিনুল নামে এক যুবককে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2006, 05:59 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০০ সালের ৮ জানুয়ারি জেলার মিঠাপুকুর উপজেলার হামিদপুর (ঝকুয়া পড়া) গ্রামের আফসার আলীর ছেলে মমিনুল একই এলাকার এক কিশোরীকে ধর্ষণ করে।

ধর্ষিতার পিতা মমিনুলের নামে মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আসামীর অনুপস্থিতে বিজ্ঞ বিচারক এ রায় প্রদান করেন