২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বিচারাধীন আসামীর মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন বিচারাধীন আসামী বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2006, 04:34 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

মৃত ব্যক্তির নাম- আব্দুল করিম (৪৭)। তিনি রমনা থানার ফুলবাড়ী রোডের আনন্দ বাজার এলাকার মৃত ফজর উদ্দিনের ছেলে।

মৃত ব্যক্তির ছোট ভাই আনোয়ার হোসেন অভিযোগ করে বলেছেন, রমনা থানা পুলিশ থানা হেফাজতে তাকে নির্যাতন করে কোনোরকম চিকিৎসা না দিয়েই জেলে পাঠায়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, পুলিশ সোমবার অভিযোগ ছাড়াই ও ঘুষের দাবিতে তার ভাইকে গ্রেপ্তার করে।

আনোয়ার জানান, তার ভাই পুলিশকে ঘুষ দিতে রাজি না হওয়ায় তাকে নির্যাতন করা হয়।

তার মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।