ব্রিটিশ রেফারি পলকে দেশে ফেরত পাঠিয়েছে ফিফা
গত সপ্তাহে ‘এফ’ গ্র“পের অস্ট্রেলিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যেকার প্রথম রাউন্ডের ম্যাচে গুরুতর ভুল করার কারণে ইংলিশ রেফারি গ্রাহাম পোলকে বিশ্বকাপ ফুটবল আসর থেকে দেশে পাঠিয়ে দিয়েছে ফিফা।
ক্রোয়েশিয়ান ডিফেন্ডার জোসিপ সিমুনিক ওই ম্যাচে দুইবার হলুদ কার্ড পাওয়ার পরও নিয়মানুযায়ী লাল কার্ড দেখিয়ে বহিষ্কার না করায় রেফারী পোলের বিরুদ্ধে ফিফা এই সিদ্ধান্ত নেয়।
অবশ্য শেষ পর্যন্ত সিমুনিককে তৃতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কারের মধ্য দিয়ে ম্যাচ পরিচালনায় পোলের দুর্বলতা আরও স্পষ্ট হয়ে ওঠে।
এছাড়া পর্তুগাল ও নেদারল্যান্ডের মধ্যেকার ম্যাচ পরিচালনাকারী রাশিয়ান রেফারি ভ্যালেন্টিন ইভানভকে এবারের টুর্নামেন্টে আর কোনো ম্যাচ পরিচালনার দায়িত্ব না দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে ফিফা ।
