২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি সিনেটের নীল ও গোলাপী প্যানেল সদস্যদের ইসলামী ব্যাংকের সহায়তায় আয়োজিত মধ্যাহ্নভোজ বয়কট

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের নীল ও সাদা প্যানেলের শিক্ষকরা বুধবার ইসলামী ব্যাকের সহায়তায় আয়োজিত মধ্যাহ্নভোজ অনুষ্ঠান বয়কট করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2006, 06:41 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

বার্ষিক সিনেট অধিবেশনের দ্বিতীয় দিন এ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

দেশের জঙ্গিবাদ ও মৌলবাদের উত্থানে ইসলামী ব্যাংকের ভূমিকার কারণে নীল ও গোলাপী দলের সিনেট সদস্যরা এ অনুষ্ঠান বয়কট করেন।

নীল দলের সদস্য ও ঢাবি সিন্ডিকেট সদস্য সাদেকা হালিম ঢাবি কর্তৃপক্ষের নিন্দা জানিয়ে বলেন, এই মধ্যাহ্নভোজের জন্যে ইসলামী ব্যাংকের টাকা নেয়া উচিত হয়নি।

আয়োজনটি বয়কট করা সিন্ডিকেট সদস্যরা হলেন-- ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, আরআইএন আমিনুর রশিদ, অধ্যাপক রহমতউল্লাহ এবং অধ্যাপক হারুন অর রশিদ।