২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতিতে জাতিসংঘের প্রশংসা

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিজ. লুইস আরবার বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নের প্রশংসা করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2006, 05:46 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

এতে বলা হয়, এছাড়াও জাতিসংঘ হাই কমিশনার বাংলাদেশে অবস্থিত এর সকল কার্যালয় থেকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অগ্রগতিতে সম্ভাব্য সকল সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।

পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন, যিনি বর্তমানে জেনেভা অবস্থান করছেন, মঙ্গলবার লুইস আরবারের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন।

হেমায়েতউদ্দিন এসময় জাতিসংঘ কর্মকর্তাকে জানান, বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে মাঝে মধ্যে কিছু পক্ষপাতদুষ্ট ও মিথ্যা খবর প্রকাশিত হয়।