২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় বিএনপির নেতাসহ ২ জন খুন

কুষ্টিয়ায় মঙ্গলবার রাতে চরমপন্থি সন্ত্রাসীদের গুলিতে বিএনপি নেতা ও একজন চরমপন্থি সোর্স নিহত হয়। এ ঘটনায় আহত হয় অপর একজন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2006, 01:53 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

জেলার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নে কাকিলাদহ এবং মুসাইনগর গ্রামে এই দুটি কাণ্ড ঘটে । নিহতরা হচ্ছে --  ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও ইউপি সদস্য হযরত আলী (৩০) ও চরমপন্থী গ্র“প জনযুদ্ধের সোর্স আক্তার হোসেন (২৪)। সে মুসাইনগর গ্রামের মুক্তার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাকিলাদহ গ্রামের ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য হযরত আলী নিজ বাড়িতে বসে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছিল।

এ সময় প্রায় ১০ জনের সশস্ত্র মুখোশধারী দল এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। মাথা, পেট ও বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই হযরত আলীর মৃত্যু হয়।

অপরদিকে চরমপন্থি সন্ত্রাসীরা মুসাইনগর গ্রাম থেকে আক্তার হোসেনকে ধরে নিয়ে গিয়ে গ্রামের অদুরে সাগরখালী সাইফুন বাঁধের কাছে হাতের কব্জি কেটে এবং জবাই করে হত্যা করে।

এ সময় পার্শ্ববর্তী গোয়াবাড়িয়া গ্রামের শাহজাহান পালানোর চেষ্টা করলে সে গুলিবিদ্ধ হয়। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর রাতেই সাংবাদিকদের মোবাইল ফোনে আরেক চরমপন্থী গ্র“প পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল, লাল পতাকা) পক্ষ থেকে এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করা হয়।

পুলিশের ধারণা, এলাকায় আধিপত্যের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।