ইনজুরি শেষ করে দিতে পারে ওয়েনের বিশ্বকাপ মিশন
সুইডেনের বিরুদ্ধে ‘বি’ গ্র“পের ম্যাচে মঙ্গলবার হাঁটুতে আঘাত পেয়েছেন ইংলিশ স্ট্রাইকার মাইকেল ওয়েন। বুধবার এই ইংলিশ তারকা ফুটবলারের হাঁটুর স্ক্যান করা হবে।
ইংল্যান্ডের কোচ সভেত গোরান এরিকসন বলেন, “সুইডেনের বিরুদ্ধে ম্যাচের বিরতির সময় আমি ওয়েনের সাথে কথা বলেছিলাম। তবে এই মুহূর্তে ইনজুরিতে পরার কারণে সে নিজের উপর অসন্তুষ্ট।”
মাইকের ওয়েন চলমান বিশ্বকাপ আসরের বাকি ম্যাচগুলোতে অংশ নিতে পারবেন কি না তা জানাতে গিয়ে এরিকসন বলেন, “ওয়েন মাঠে নামতেও পারে কিংবা নাও নামতে পারেন। তবে তার অবস্থা ভাল মনে হচ্ছে না। আসলে তার ইনজুরি কতটা গুরুত্বর এবং সুস্থ হতে তার কতটা সময় লাগবে তা আমি এই মুহূতে বলতে পারবো না।”
২৬ বছর বয়সি নিউক্যাস্টেলের স্ট্রাইকার মাইকেল ওয়েন ইংল্যান্ডের পক্ষে ৭৯ ম্যাচে ৩৬ টি গোল করেছেন।
