ভোলায় ডুবোচর দখলকে কেন্দ্র করে সংঘর্ষে, আহত ৪০, নিখোঁজ ২০
ভোলার মেঘনায় ইলিশ ধরার জন্য ডুবোচর দখলকে কেন্দ্র করে শনিবার দু’পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। এছাড়া জেলেদের নদীতে ফেলে দিলে ২০জন নিখোঁজ রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ভোলা সদর ও দৌলতখান উপজেলার তরমুজের খেয়া নামে ডুবোচরে বিশেষ কৌশলে ইলিশ ধরার জন্য সরকার দলীয় দুটি গ্র“প মরিয়া হয়ে ওঠে। ওই দুটি গ্র“পকে দৌলতখান থানা পুলিশ ও স্থানীয় বিএনপি নেতারা রুট ভাগ করে দেয়। সেখানে আবার নতুন করে দৌলতখানের চরপাতা ইউপি চেয়ারম্যান নাজিমউদ্দিন নাজু ভাগ বসাতে চাইলে শিবলী গ্র“পের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে।
শনিবার দুপুরে নাজু গ্র“পের লোকজন পাঁচটি ট্রলার নিয়ে ওই ডুবোচরে হামলা চালায়। তারা ১৫/২০ রাউন্ড গুলি বর্ষণ করে। হামলায় প্রায় ৪০ জন জেলে আহত হয়।
শিবলী গ্র“পের জেলেরা মাছ ধরার সময় নদীতে ঝাপ দিয়ে সাতরিয়ে পালানোর চেষ্টা করে। এতে ২০ জেলে এখনো নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
