বাজেটে ২ স্ট্রোক ইঞ্জিনবিশিষ্ট যানবাহনের আমদানি শুল্ক হ্রাসের নিন্দা; আমদানি নিষিদ্ধের দাবি
চলতি বাজেটে দুই স্ট্রোক ইঞ্জিনবিশিষ্ট যানবাহনের আমদানি শুল্ক হ্রাসের নিন্দা জানিয়ে এ ধরনের যানবাহন আমদানি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে নাগরিক সংগঠন সিটিজেন রাইটস মুভমেন্ট।
নগরীর শাহবাগে জাতীয় যাদুঘরের সামনে শনিবার সকাল ১০টায় পরিবেশ রক্ষায় ছয় দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশে সংগঠনটির নেতারা এ অভিমত প্রকাশ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব তুষার রেহমান, উপদেষ্টা রুহিন হোসেন প্রিন্স, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এমএ করিম প্রমুখ।
সৈয়দ মার্গুব মোর্শেদ বলেন, ১৯৯৫ সালে পরিবেশ সংরক্ষণ আইন করা হলেও তা মানা হচ্ছে না। ফলে নদী--নালা, জলাশয়, খাল--বিল ভরাট করছে ভূমিদস্যুরা।
তিনি এসব ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং বন্যা নিয়ন্ত্রনের লক্ষ্যে এ সকল ভরাট কার্যক্রম বন্ধের দাবি জানান।
সমাবেশে বক্তারা আরো বলেন, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী হাইড্রোলিক হর্ন নিষিদ্ধ করতে হবে। এ ছাড়া তারা সকল প্রকার যানবাহনের হেড লাইটের ওপরের অর্ধাংশ Ÿাধ্যতামূলকভাবে কালো রং করা এবং বুড়িগঙ্গাকে ভূমিদস্যুদের হাত থেকে রক্ষার দাবি জানান।
