২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লবীতে গার্মেন্টস কারখানায় পদদলিত হয়ে ২০ জন আহত

নগরীর পল্লবী থানার রূপনগরে একটি গার্মেন্টস কারখানায় শনিবার সকালে আগুন লাগলে তাড়াহুড়ো করে বের হতে গিয়ে পদদলিত হয়ে ২০ জন শ্রমিক আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2006, 06:21 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

দমকল বাহিনীর ১৫টির মতো ইউনিট দীর্ঘ পাঁচ ঘন্টা চেষ্টা চালিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

দমকল বাহিনী ও পুলিশ সূত্র জানায়, রূপনগরের শিলাবাড়ি এলাকার একটি বহুতল ভবনের নবম তলায় অবস্থিত ‘কনভিন্স অ্যাপারেলস’ এ আগুন ধরে যায়।

গোটা ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে কয়েক হাজার শ্রমিক তড়িঘড়ি করে নিচে নেমে আসে। এসময় পদদলিত হয়ে ২০ শ্রমিক আহত হয়।

দমকল বাহিনী সূত্র জানায়, দমকল বাহিনীর সদর দপ্তরসহ মিরপুর, মোহাম্মদপুর, তেজগাঁও এবং কুর্মিটোলা থেকে বেশ কটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় দমকল বাহিনী, র‌্যাব ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ ও দমকল বাহিনীসহ কেউই আগুন লাগার কারণ জানাতে পারেনি।