২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে বাংলাদেশীসহ ২,১৭৯ জন আটক

দেশব্যাপী অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোরসমেন্ট (আইসিই) বাংলাদেশী সহ প্রায় ২,১০০ অভিবাসন আইন লঙ্ঘনকারীকে গ্রেফতার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2006, 12:01 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

’প্রেরকের কাছে ফেরত’ নামক এ অভিযান মে মাসের ২৬ তারিখে শুরু হয়ে জুন মাসের ১৩ তারিখে শেষ হয়েছে বলে আইসিই এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জুলি এল মিয়ারস জানিয়েছেন।

অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে অধিকাংশ ব্যক্তিকে গ্রেফতার করা হলেও তাদের মধ্যে বেশ কিছু সন্ত্রাসী ও ফেরারি আসামীও রয়েছে।

আটককৃত ২,১৭৯ জনের মধ্যে প্রায় অর্ধেকের বিরুদ্ধে যৌন নিপিড়ন এবং অপহরন সহ বিভিন্ন প্রকার মামলা রয়েছে।

এদের মধ্যে আট শতাধিক ব্যক্তিকে তাদের নিজ দেশে পাঠিয়ে দেয়া হয়েছে বলে ঢাকায় পাওয়া এক বিজ্ঞপ্তিতে জানা যায়।

বিভিন্ন প্রকার অপরাধের জন্য যাদেরকে গ্রেফতার করা হয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে তাদের বিচার করা হবে ।

এ অভিযানে বাংলাদেশ ছাড়াও অ্যাঙ্গোলা, ব্রাজিল, কেপ ভারদে, চীন, কলম্বিয়া, ডোমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, এল সালভাদোর, মিশর, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গুয়েতেমালা, হন্ডুুরাস, ইন্দোনেশিয়া, ইরাক, ইতালি, আইভরি কোস্ট, জ্যামাইকা, কেনিয়া, লাইবেরিয়া, লিবিয়া, মেক্সিকো, নিকারাগুয়া, নাইজেরিয়া, পাকিস্তান, পেরু, পোল্যান্ড, পর্তুগাল, সেনেগাল, থাইল্যান্ড, উগান্ডা, যুক্তরাজ্য এবং উজবেকিস্তানের নাগরিকরা রয়েছে।