২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ২ জনের প্রাণহানি

বন্দর নগরী চট্টগ্রামে শুক্রবার পৃথক দুর্ঘটনায় বৃদ্ধসহ দুই জনের অপমৃত্যু ঘটেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2006, 09:04 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

নিহতরা হলো- ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (২৮), বাদশা মিয়া (৭০)।

বৃহস্পতিবার রাতে নগরীর সিটি হোটেলে জাহাঙ্গীর আলম সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁশ দিয়ে আত্মহত্যা করে। নগরীর স্টেশন রোডের এই হোটেলটিতে ব্যবসায়ী জাহাঙ্গীর মিয়া বেশ কয়েকদিন যাবত অবস্থান করছিল।

হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্যে পাঠায়। তবে এ ব্যাপারে পুলিশ কিছু উদ্ঘাটন করতে পারেনি।

নগরীর বাকালিয়া পুলিশ স্টেশনের কালামিয়া বজারের নির্মানাধীন ভবনের কেয়ারটেকার বাদশা মিয়াকে বৃহস্পতিবার রাতে অজ্ঞাত সন্ত্রাসীদের দল ছুড়ি দিয়ে কুঁপিয়ে হত্যা করে।

পরে শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে।

এ ব্যাপারে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।