২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ: চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে চায় ঘানা

১৭ ই জুন জার্মানির কোলোনে বিশ্বকাপ আসরের ‘ই’ গ্র“পের ম্যাচে আফ্রিকার ‘ব্ল্যাক স্টার’ খ্যাত ঘানা ও চেক প্রজাতন্ত্র পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে। আফ্রিকার নবাগত দল ঘানা তাদের আক্রমণাত্বক ফুটবল খেলার জন্য বিখ্যাত। নিজেদের

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2006, 12:21 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

প্রথম ম্যাচে শক্তিশালী ইটালির কাছে ২ - ০ গোলে ধরাশায়ী হলেও ঘানার বিখ্যাত কোচ রেটোমির দুজকভিচ এই ম্যাচ নিয়ে বেশ আশাবাদী।

ঘানার রক্ষণভাগে কিছু সমস্যা থাকলেও এই ম্যাচে তারা তা কাটিয়ে উঠতে পারবে বলে রেটোমির দুজকভিচ জানান।

ক্যামেরুন, সেনেগাল, নাইজেরিয়ার মত শক্তিশালী দলকে টপকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাওয়া ঘানা যদি নিজেদের দ্বিতীয় ম্যাচ জিততে না পারে তাহলে তাদের বিশ্বকাপ মিশন প্রথম রাউন্ডেই থেমে যাবে।

অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৩ - ০ গোলে বিধ্বস্ত করার পর চেকদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে।

কোচ কারেল ব্রাকনারদের তত্ত্বাবধানে ঘানার বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় চেক প্রজাতন্ত্র।