রাজধানীতে হাজার হাজার প্রাথমিক শিক্ষকের বিক্ষোভ প্রদর্শন
হাজার হাজার সরকারি প্রাথমিক শিক্ষক-শিক্ষিকারা বৃহস্পতিবার তাদের বেতন বৈষম্য দূরীকরণ এবং পরীক্ষা পদ্ধতি পরিবর্তনসহ ২১ দফা দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ দেখিয়েছেন। পরে বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি জমা দিয়ে বিক্ষোভ উঠিয়ে নেন।
প্রাথমিক শিক্ষক নেতৃবৃন্দ শুক্রবার থেকে দাবী আদায় না হওয়া পর্যন্ত অবিরাম ধর্মঘটের ডাক দিয়েছেন। এছাড়া ২৪ জুনের মধ্যে দাবি আদায় না হলে তারা আমরণ অনশন কর্মসূচীও ঘোষণা করেছেন। সকাল আটটা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সারা দেশের প্রায় ৩০ হাজার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এসে জড়ো হন। সেখান থেকে দুপুর দু’টায় তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দিলে পুলিশ কার্জন হলের সামনে তাদের বাধা দেয়। দুপুর ২টা ৪৫ মিনিটে তারা ব্যারিকেড ভেঙ্গে সচিবালয়ের দিকে অগ্রসর হন। এবং তিনটা থেকে চারটা পর্যন্ত পল্টন জিপিও মোড়ে অবস্থান করেন। এ সময় আশেপাশের এলাকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে শিক্ষকদের প্রতিনিধি হিসেবে সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক কাজী আকা ফজলুল হক প্রধানমন্ত্রীকে স্মারক লিপি দেওয়ার জন্য তার কার্যালয়ে যান। ভারপ্রাপ্ত স্পীকার প্রধানমন্ত্রীর পক্ষে স্মারক লিপি গ্রহণ করেন। তিনি শিক্ষক প্রতিনিধিদের বলেন, প্রধানমন্ত্রীর বোন মারা যাওয়ায় তিনি নেই। তিনি ফিরলে তাাকে এ ব্যাপারে জানানো হবে। বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা, থানা এবং উপজেলার সরকারি প্রামিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা এ বিক্ষোভে অংশ নেন।
শিক্ষকরা জানান, বর্তমানে মাধ্যমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক øাতকোত্তর যোগ্যতা নিয়ে ৫১০০ টাকার বেতন স্কেলে চাকরি করেন। সেখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক একই যোগ্যতা নিয়ে ২৬০০ টাকার বেতন স্কেলে চাকরি করেন। আবার, প্রশিক্ষণ প্রাপ্ত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক øাতক যোগ্যতা নিয়ে ৫,১০০ টাকার বেতন স্কেলে চাকরি পান। সেখানে ওই একই যোগ্যতা নিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ৩০০০ টাকার স্কেলে চাকরি পান। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একজন প্রশিক্ষণ প্রাপ্ত প্রধান শিক্ষক øাতক যোগ্যতা নিয়ে ৯০০০ টাকার স্কেলে চাকরি করেন। সেখানে প্রশিক্ষণপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একই যোগ্যতা নিয়ে ৩১০০ টাকার বেতন স্কেলে চাকরি করেন। ২০০৫ সালের সেপ্টেম্বরে শিক্ষকদের বেতন স্কেল উন্নীতকরণের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালকের কাছে প্রস্তাব দেওয়া হলেও দীর্ঘদিনে তা কার্যকর হয়নি। পরীক্ষা পদ্ধতির ক্ষেত্রে, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন এবং পরীক্ষার খাতা দেখার নিয়ম ছিলো। কিন্তু বর্তমানে থানা শিক্ষা নির্বাহী কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ণ করেন। ফলে পরীক্ষা পদ্ধতি অস্বচ্ছ এবং পরীক্ষা পদ্ধতিতে দুর্নীতির হার বাড়ার আশঙ্কা রয়েছে বলে অভিযোগ করেন তারা। এক্ষেত্রে পরীক্ষার খাতা দেখার দায়িত্ব শিক্ষকদের থাকলেও তারা এর জন্য কোন সম্মানী পাননা। সমস্ত অিিথক লেনদেন হয় থানা নির্বাহী কর্মকর্তার কাছে। হবিগঞ্জের রানীগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হামিদ বলেন, একজন সরকারি ড্রাইভারের বেতন স্কেল যেখানে ২৬০০ টাকায় শুরু হয়, সেখানে একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ওই একই বেতন স্কেলে চাকরি শুরু করেন।
