২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ট্রলার ডুবি, নিখোঁজ ৩

বাগেরহাট সদর উপজেলার অর্জুনবহার ঘাটের কাছে দড়াটানা নদীতে বৃহস্পতিবার দুপুরে একটি ইঞ্জিনচালিত ট্রলার ডুবিতে তিনজন নিখোঁজ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2006, 08:05 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

স্থানীয় সূত্র জানায়, বাগেরহাট থেকে মালামাল বোঝাই ইঞ্জিনচালিত দুটি ট্রলার নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে দ্রুত চালাতে থাকলে একটির সাথে অপরটির সংঘর্ষ হয়। এতে একটি ট্রলার ডুবে গেলে ওই ট্রলারের প্রায় সকল যাত্রী সাঁতরিয়ে তীরে উঠলেও তিনজন নিখোঁজ রয়েছে।

নিখোঁজ যাত্রীদের পরিচয় জানা যায়নি।

ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।