নওগাঁয় বয়লার বিস্ফোরণে ২ নারী শ্রমিক নিহত
নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা বাজারের একটি চাল কলে বৃহস্পতিবার বয়লার বিস্ফোরণে দুই নারী শ্রমিক নিহত এবং আরো দুজন আহত হয়েছে।
নিহতরা হলো সাহাগোলা গ্রামের ওসমান আলীর মেয়ে রুবি (২২) এবং একই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী জোবেদা (৪০)।
স্থানীয় সূত্র জানায়, সাহাগোলা বাজারের মোফাজ্জল খামারুর চাল কলে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হঠাৎ করে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই রুবি নিহত হয়। এসময় আহত জোবেদাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় আহত মিল মালিক মোফাজ্জল খামারু এবং শ্রমিক আনোয়ারাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
