খুলনায় বনদস্যুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খুলনার খানজাহান আলী থানার তেলগাতী বাইপাস সড়কের পাশ থেকে বৃহস্পতিবার সকালে পুলিশ বনদস্যু জিয়াদ ওরফে জিয়ার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে।
পুলিশ জানায়, তেলগাতী বাইপাস সড়কের পাশে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এলাকাবাসী সুন্দরবনের কুখ্যাত ডাকাত জিয়াদ ওরফে জিয়ার (৩৮) গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহত জিয়া বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাঁশতলা গ্রামের সৈয়দ আলী শেখের ছেলে।
