বিমান ডিসেম্বরের মধ্যে চালু করতে যাচ্ছে ই - টিকেটিং
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) এর নির্দেশনা অনুযায়ী এ বছরের ডিসেম্বরের মধ্যে ই - টিকেটিং পদ্ধতি চালু করতে যাচ্ছে।
ই - টিকেটিং পদ্ধতি অনুযায়ী যাত্রীদের যে টিকেট দেওয়া হবে তাতে যাত্রীদের ভ্রমণসূচি, টিকেট নোটিশ ও একটি নাম্বার দেওয়া থাকবে যা এয়ারলাইন্স ডাটা সিস্টেমে সংরক্ষণ করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে আরো বলা হয়, এ পদ্ধতির মাধ্যমে বর্তমানে বিমানের যে ধরনের টিকেট পদ্ধতি রয়েছে তার আমূল পরিবর্তন আসবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরো জানায়, আইএটিএ’র বেধে দেওয়া সময়সূচির ছয় মাস আগেই আমরা সকল রুটে এ পদ্ধতি চালু করতে সক্ষম হব। এরই প্রস্তুতি হিসেবে বিমান পরীক্ষামূলকভাবে আগামী ডিসেম্বরে বেশ কয়েকটি রুটে ই - টিকেটিং পদ্ধতি চালু করবে।
এ উপলক্ষে গত ১১ জুন বিমানের প্রধান কার্যালয় বলাকায় বিমান ও ফরাসি কোম্পানি সিটার সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বিমান বলছে, ই - টিকেটিং অন্যান্য এয়ারলাইন্সের সাথে ব্যবসাকে সহজতর করবে। এছাড়া গ্রাহকদের চাহিদা পূরণ করবে ও টিকেট প্রস্তুতজনিত খরচেও সাশ্রয় হবে।
