অ্যাড. পাপিয়ার মা মারা গেছেন
অ্যাডভোকেট দিলরুবা হক পাপিয়ার মা মঞ্জিলা খাতুন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সোমবার দুপুর ২ টায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
গত ৩ নভেম্বর ২০০৫ সালে বরিশালে ঈদ করতে গিয়ে স্বামী তুহিন ও ননদ স্বপ্নার নির্যাতনে পাপিয়া নিহত হওয়ার পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। মৃত্যুর আগ মূহূর্ত পর্যন্ত তার একটাই জিজ্ঞাসা ছিল, ‘আমার মেয়ের হত্যাকাণ্ডের বিচার কি পাবো না?’
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় øাতকোত্তর ডিগ্রি লাভের পর তিনি বিভিন্ন কলেজ ও স্কুলে শিক্ষকতা করেছেন।
মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি শের-এ-বাংলা উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
