ঢাবিতে ছাত্রলীগ নেতা-কর্মীদের হাতে সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনায় নিন্দা
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে ৭ জুন সংবাদ সম্মেলন চলাকালে বাংলাদেশ ছাত্রলীগের কতিপয় উছৃঙ্খল নেতা--কর্মী হামলা ও সাংবাদিকদের লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সমিতির প্রতিষ্ঠাতা সদস্য এবং সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ।
তারা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, সাংবাদিক সমিতিতে এ হামলার ঘটনা অনাকাক্সিক্ষত এবং নজিরবিহীন। সাংবাদিক নেতারা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বিবৃতিদাতারা হলেন: প্রতিষ্ঠাতা সদস্যবর্গ যথাক্রমে খায়রুল আনোয়ার মুকুল, মশিউর রহমান, আইনি ইলিয়াস, রেজোয়ানুল হক রাজা, আব্দলু হাই সিদ্দিকী, খায়রুƒজ্জামান কামাল, হারুন অর রশীদ, সৈয়দ ইশতিয়াক রেজা, ইরাজ আহমেদ এবং সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক রেজানুর রহমান, রেজাউল করিম লোটাস, ফরিদুজ্জামান ফরিদ, তারেক আল নাসের, সগির আহমেদ, ইলিয়াস খান, শরিফুজ্জামান পিন্টু, তরুণ সরকার, নাসিরউদ্দিন কচি, শরিফুল ইসলাম, কৈলাস সরকার, আবুল কালাম আজাদ, আবু নাসের রাজিব, আশরাফুল আলম খোকন, বোরহানুল হক সম্রাট, খাদিমুল ইসলাম রিপন, সাহাবুল হক সাবু, মোহম্মদ যাকারিয়া, নুরুল করিম ভূঁইয়া এবং জাহিদ হাসান তুষার।
