২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫

সিরাজগঞ্জে সোমবার সকালে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১৫ জন আহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2006, 05:37 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

নিহতের নাম সরোয়ার হোসেন (৩২)। তার বাড়ি সদর উপজেলার পাইকোষা গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৮টার দিকে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের বালুকোল এলাকায় দাঁড়িয়ে থাকা একজন পথচারীকে ঢাকা থেকে রাজশাহীগামী একটি প্রাইভেট কার পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ প্রাইভেট কারটি আটক করেছে।

অপরদিকে রাজশাহী থেকে সিরাজগঞ্জগামী একটি আম বোঝাই ট্রাক সিরাজগঞ্জ - বনপাড়া মহাসড়কের বনপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ১৫ জন আহত হয়।

গুরুতর আহত চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং বাকি ছয়জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।