২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

দিনাজপুর সদর উপজেলার কালিতলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক মারা গেছে। স্থানীয়রা সোমবার একথা জানায়।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2006, 01:44 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

মৃত যুবকের নাম সামিউল ইসলাম (৩২)। সে ওই গ্রামের নুর ইসলামের পুত্র।

স্থানীয়রা জানায়, সামিউল রোববার নিজ বাড়িতে টেলিভিশন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।