রাজধানীতে র্যবের 'ক্রসফায়ারে' সন্ত্রাসী নিহত
রাজধানীর কাফরুল থানাধীন ইব্রাহীমপুর রোডে জামে মসজিদের কাছে র্যাবের ক্রসফায়ারে রোববার ভোরে কথিত এক সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত সন্ত্রাসীর নাম তুহিন।
র্যাব জানায়, রাত সাড়ে ৩টার দিকে জামে মসজিদের কাছে ব্লক রেইড চলাকালে সন্ত্রাসী তুহিন এবং তার সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষের গুলি বিনিময়ের সময় সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে তুহিন ঘটনাস্থলেই নিহত হয় এবং তার সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
র্যাব ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে।
