২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে সাপের কামড়ে কিশোরের মৃত্যু

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার নঁয়াগাও বিলে বিষাক্ত সাপের কামড়ে বাক প্রতিবন্ধী এক কিশোরের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা শনিবার একথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2006, 02:04 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

মৃত কিশোরের নাম সেন্টু (১৬)। সে চাষী বালিগাও গ্রামের মৃত মফিজ মিয়ার পুত্র।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, শুক্রবার রাতে নঁয়াগাও গ্রামে বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে সেন্টুকে সাপে কাটে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।