২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ ফুটবল: পোল্যান্ডকে ২--০ গোলে পরাজিত করলো ইকুয়েডর

ইকুয়েডর বিশ্বকাপ ফুটবলের ‘বি’ গ্র“পের ম্যাচে শুক্রবার মধ্যরাতে পোল্যান্ডকে ২--০ গোলে পরাজিত করে বিশ্বের সর্ববৃহৎ ফুটবল প্রতিযোগীতা দারুণভাবে শুরু করলো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2006, 09:10 AM

Updated : 26 Apr 2022, 03:44 PM

ম্যাচের ২৪ মিনিটের মাথায় ইকুয়েডরের ফরোয়ার্ড কার্লোস টেনোরিও চতুরতার সাথে হেড করে পোল্যান্ডের জালে বল পাঠান। ম্যাচের ৮০ মিনিটের মাথায় দক্ষিণ আমেরিকার দল ইকুয়েডরের পক্ষে দ্বিতীয় গোলটি করেন অগ্যাস্টিন ডেলগাডো।

ডে লা ক্রুজ, এডিসন মেনডিজ ও লুইস ভিলেনসিয়ার ডি--বক্সের বাইরে থেকে মারা দারুণ কিছু মাপা শট পোল্যান্ডের গোলরক্ষক দৃঢ়তার সাথে প্রতিহত করেন।

১৯৮২ ও ১৯৭৪ সালের বিশ্বকাপ ফুটবল আসরের তৃতীয় স্থান অধিকারী পোল্যান্ড ম্যাচে বেশ কিছু গোল করার সুযোগ পায়। কিন্তু গোল করার সুযোগ গুলো কাজে লাগাতে ব্যর্থ হয় ইউরোপের এককালের সেরা দলটি। তবে ইকুয়েডরের জালে পোলিশরা একবার বল পাঠালেও লাইন্সম্যান তা অপ--সাইড দেখিয়ে নাকচ করে দেন।

ম্যাচের শেষ মিনিটে পোলিশ বদলি খেলোয়াড় পাওয়েল ব্রোজেকের শট গোলপোস্টে লেগে ফিরে আসে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

ল্যাটিন আমেরিকার ফুটবল পাওয়ার--হাউজ ব্রাজিল, আর্জেন্টিনার সাথে বাছাই পর্ব পার হওয়া ইকুয়েডর পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে কোস্টারিকার এবং পোল্যান্ড পরবর্তী ম্যাচে জার্মানির মোকাবেলা করবে।

শুক্রবার বিশ্বকাপ আসরের ‘বি’ গ্র“পের উদ্বোধনী ম্যাচে জার্মানি ৪-২ গোলে কোস্টারিকাকে ধরাশায়ী করেছে।