বিটিএমসি’র সাবেক উপসচিবের স্ত্রী কাওসার সালেকের ইন্তেকাল
উত্তরা নিবাসী মিসেস কাওসার সালেক ৭ জুন বুধবার অসুস্থতাজনীত কারণে মারা গেছেন (ইন্নানিল্লাহে...রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের (বিটিএমসি) সাবেক উপসচিব মরহুম নুরুল হুদা সালেকের স্ত্রী।
শুক্রবার জু’মার নামাজের পর মানিকগঞ্জের গড়পাড়ায় গ্রামের বাড়িতে নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শনিবার ১০ জুন বাদ আসর তাঁর পারিবারিক বাসস্থান উত্তরার ৯ নং সেক্টরের ১ নং সড়কের ১৬নং বাড়িতে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সকল শুভানুধ্যায়ীকে উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
মরহুমা কাওসার সালেক মৃত্যুকালে দুই কন্যা, এক পুত্র, আত্মীয়--স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
