২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ৭ হাজার বোতল ফেন্সিডিলসহ ট্রাক আটক

মির্জাপুর থানা পুলিশ উপজেলার গোড়াই চেকপোস্ট এলাকায় ৭,০০০ বোতল ফেন্সিডিলসহ একটি ট্রাক আটক করেছে। পুলিশ শুক্রবার একথা জানায়।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2006, 02:03 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

বৃহস্পতিবার রাতে উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রাককে পুলিশ যমুনা সেতু থানা এলাকায় থামানোর সিগন্যাল দেয়। কিন্তু চালক পুলিশের নির্দেশ অমান্য করে দ্রুতবেগে চলে যায়। পুলিশ আবারও টাঙ্গাইল শহর বাইপাসের রাবনায় ওই ট্রাকটিকে থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়।

পুলিশ ট্রাকটিকে ধাওয়া করলে রাত ১টার দিকে গোড়াই চেকপোস্টের কাছে ট্রাকটি রেখে চালক ও তার সহযোগীরা পালিয়ে যায়।

পুলিশ ট্রাকটি থেকে ৩৫টি চটের বস্তার প্যাকেটের প্রতিটিতে চারটি কার্টুনে ২শ’ বোতল করে ৭ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

এ ব্যাপারে মির্জাপুর থানায় বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।