পাবনার কাজীরহাট হাই ওয়াটার ফেরিঘাট নদীগর্ভে বিলীন
পাবনার বেড়া উপজেলার কাজীরহাট ‘হাই ওয়াটার ফেরিঘাট’ যমুনা নদীর প্রচণ্ড ভাঙ্গণে শুক্রবার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বিআইডব্লিউটিএ চলতি বছর পাঁচ লাখ টাকা ব্যয়ে এই ফেরিঘাটটি নির্মাণ করে।
স্থানীয়রা জানায়, প্রবল বর্ষণে যমুনা ও পদ্মা এবং এর শাখা নদীগুলোর পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় পাবনা জেলার ছয়টি উপজেলার চর এলাকার নিুাঞ্চল প্লাবিত হয়েছে। এর ফলে প্রায় আড়াই হাজার একর জমির ফসল পানিতে তলিয়ে গেছে।
