২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বি গ্রুপের ম্যাচে ইংল্যান্ড - প্যরাগুয়ে, ত্রিনিদাদ ও টোবাগো - সুইডেন এবং সি গ্রুপের ম্যাচে আর্জেন্টিনা - আইভরি কোস্ট মুখোমুখি

জার্মানির হ্যামবুর্গে শনিবার গ্রুপ অব ডেথ’ খ্যাত ‘সি’ গ্র“পের ম্যাচে মুখোমুখি হবে ১৯৭৮ ও ১৯৮৬ সালের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও নবাগত আফ্রিকান দল আইভরি কোস্ট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2006, 11:47 AM

Updated : 26 Apr 2022, 03:44 PM

ফুটবল এবং আর্জেন্টিনা যেনো একে অপরের পরিপূরক। ছোট ছোট পাসে খেলা আর্জেন্টাইন শৈল্পিক ফুটবলের সমর্থক ছড়িয়ে আছে বিশ্বজুড়ে। জাপান ও দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত গতবারের বিশ্বকাপ আসরে শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনা প্রথম পর্বের বাঁধা অতিক্রম করতে ব্যর্থ হয়।

তবে এবার জার্মানিতে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবল আসরে আসার আগেই দলের ফুটবলারদের যোগ্যতা ও ক্ষমতা যাচাই করে সেরা একাদশ বাছাই করেছেন আর্জেন্টাইন কোচ জোসে  পেকারম্যান। লিওনেল মেসি, হার্নান ক্রেসপো, রিকুয়েলমে, জুয়ান পাবলো সোরিন যদি তাদের সেরা নৈপুণ্য প্রদর্শণ করতে পারেন, তাহলে গ্র“প পর্ব অতিক্রম করা কঠিন হবে না আর্জেন্টাইনদের।

অন্যদিকে আফ্রিকান নেশন কাপ আসরের ফাইনাল ওঠা নবাগত আইভরি কোস্টকে বিশ্বকাপ ফুটবল আসরে সফলতা এনে দিতে প্রতিজ্ঞাবদ্ধ আইভরি কোস্টের ফ্রেঞ্চ কোচ মিশেল অঁরি। কারণ এর আগে তার তত্ত্বাবধানে ক্যামারুন ও মরক্কো বিশ্বকাপ আসরে খেলার সুযোগ পেয়েছিল।

আফ্রিকার ‘হাতি’ খ্যাত দেশ আইভরি কোস্ট ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে নবাগত হলেও ফুটবল বোদ্ধাদের ধারণা, জার্মানিতে চমক সৃষ্টি করবে আফ্রিকার এই দেশটি। বাছাই পর্বে ক্যামারুনের কাছে পরাজিত হওয়া ছাড়া কেউ তাদের হারাতে পারেনি। তবে মজার বিষয় হচ্ছে, ক্যামারুনের দুর্ভাগ্যকে পুঁজি করেই বিশ্বকাপের টিকিট পেয়েছে আইভরি কোস্ট।

ডর্টমুন্ডে শনিবার বিশ্বকাপের অপর ম্যাচে মুখোমুখি হবে ইউরোপের অন্যতম সেরা ফুটবল শক্তি সুইডেন ও নবাগত ত্রিনিদাদ ও টোবাগো।

কিন্তু ইউরোপের প্রতিষ্ঠিত দল সুইডেন কখনই বিশ্বকাপ শিরোপা ঘরে তুলতে পারেনি। তবে ’৫৮ সালের বিশ্বকাপের ফাইনালিস্ট দলটি ১৯৩৮, ১৯৫০ ও ১৯৯৪ সালে বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত ওঠেছিল। সুইডিশ কোচ লারস ল্যাজারবাক আশা করছেন, এবার বিশ্বকাপ আসরে সুইডেন অনেক দূর যেতে পারে।

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ছোট দেশ হিসেবে অভিষেক ঘটবে ক্যারিবীয় দল ত্রিনিদাদ ও টোবাগোর। তবে বিশ্বকাপ আসরে নবাগত দল হলেও কাউকে ছাড় দিতে নারাজ ত্রিনিদাদ ও টোবাগো।

১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড ও ল্যাতিন আমেরিকান দল প্যারাগুয়ে ‘বি’ গ্র“পের ম্যাচে মুখোমুখি হবে বিশ্বকাপ ফুটবলের অন্যতম ভেন্যু ফ্রাঙ্কফুটে।

৪০ বছর পর কোচ এরিকসন ইংল্যান্ডকে পুনরায় বিশ্বকাপ শিরোপা এনে দেওয়ার জন্য সবধরনের রসদই পেয়েছেন। বেকহ্যাম, ল্যাম্পার্ড, মাইকেল ওয়েন, ওয়েন রুনি, জেরার্ড, টেরি, ক্যাম্পবেলের মতো তারকার সম্বনয়ে গড়া দলটিকে নিয়ে অত্যন্ত আশাবাদী কোচ ও ইংলিশরা।

ল্যাতিন আমেরিকার দল প্যরাগুয়েকে অনেকে চেনে সর্বকালের বিশ্বসেরা গোলরক চিলাভার্টের দেশ হিসেবে। অভিজ্ঞ ও তারণ্যের সমন্বয়ে গড়া দলটি নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী প্যারুগুয়ের কোচ এনিবাল রুইজ। কার্লোস গামারা, জোসে কারডোজার মতো অভিজ্ঞ খেলোয়াড় থাকলেও এবার দলে মূল তারকা রক সান্টা ক্রজ।