২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

রাজবাড়ী জেলা সদরের প্রধান সড়কের স্টাফ কোয়ার্টারের কাছে বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় এক জন নিহত ও অপর তিনজন আহত হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2006, 10:42 AM

Updated : 26 Apr 2022, 03:43 PM

নিহতের নাম আব্দুল করিম (৩৫)। সে রাজবাড়ী শহরের শ্রীপুর গ্রামের আবুল খায়েরের ছেলে। সে রাজবাড়ী শহরের একটি হোটেলের কর্মচারী ছিল।

আহতরা হলো, শাহরিয়ার (৫০), মনজুরুল হাসান (২৫) ও জুয়েল (২২) । আহতরা সবাই স্থানীয় টিএন্ডটি বোর্ডের কর্মচারী। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে গুরুতর আহত শাহরিয়ারের অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানাস্তর করা হয়।

পুলিশ সূত্র জানায়, মাগুড়া থেকে রাজবাড়ীগামী একটি মাইক্রোবাস ভোর সাড়ে ৫টার দিকে পিছন থেকে সাইকেল আরোহী আব্দুল করিমকে চাপা দিলে নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পার্শ্ববর্তী একটি গাছের সাথে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই সাইকেল আরোহী মারা যায়।

পুলিশ মাইক্রোবাসটি আটক করেছে। তবে ড্রাইভার পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এব্যাপারে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করা হয়েছে।