এসিসির জনবল কাঠামো নিয়ে খুশিও নন আবার হতাশও নন সুলতান
দুর্ণীতি দমন কমিশনের চেয়ারম্যান বিচারপতি সুলতান হোসেন খান কমিশনের জনবল কাঠামো অনুমোদনে খুশিও নন আবার হতাশও নন। মঙ্গলবার সরকার কমিশনের জনবল কাঠামো অনুমোদন করে।
যদিও তিনি বলেন, এসিসির দায়ের করা অথবা এসিসির বিরুদ্ধে মামলা পরিচালনা করতে কমিশন নিজস্ব মামলা পরিচালনা ইউনিট গঠন করবে।
এক প্রশ্নের জবাবে সুলতান হোসেন খান বলেন, এই জনবল কাঠামোতে আমি খুশিও না আবার হতাশও নই।
তিনি আরো বলেন, যাই হোক না কেন আমাদেরকে কাজ করতে হবে। আমি যত দুর জানি কমিশন আইনের আওতায় জনবল কাঠামো প্রণয়ন করা হয়েছে।
তিনি বলেন, বিধি বিধান এবং কর্মকর্তা কর্মচারি নিয়োগসহ সব কিছুই খুব শিগগিরই শেষ করা হবে।
আগামী দুমাসের মধ্যে এসিসি তার নিজস্ব ভবনে প্রবেশ করবে।
