মৌলভীবাজারে মা, বাবাকে হত্যার পর ছেলের আত্মহত্যা
মৌলভীবাজার সদর উপজেলায় বুধবার একজন মধ্যবয়সী ব্যক্তি তার বৃদ্ধ মা ও বাবাকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছে।
পুলিশ সূত্র জানায়, নাজিমউদ্দিন (৫৫) বালিকান্দি গ্রামের নিজ বাসভবনে একশ’ বছরেরও বেশি বয়সী পিতা হাজী তারাজউল্লাহ এবং আশির্দ্ধো মাতা হানিফা বিবিকে গুলি করে হত্যা করে।
এরপর ওই আগ্নেয়াস্ত্র দিয়েই নিজে আত্মহত্যা করে বলে পুলিশ জানায়। নাজিমউদ্দিন মানসিক অসুখে ভুগছিলেন বলে পুলিশের ধারণা।
নাজিমদ্দন ছয়মাস আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।
ময়না তদন্তের জন্য মরদেহগুলো স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
