সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বুধবার সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের নাম মমতাজ আলী (৯০)।
পুলিশ সূত্র জানায়, বগুড়া - নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পূর্ব দেলুয়া ব্রিজের কাছে বুধবার সকাল ৮টার দিকে বগুড়া থেকে নগরবাড়ী গামী একটি যাত্রীবাহী বাস মমতাজ আলীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত বৃদ্ধের বাড়ি পূর্ব দেলুয়া গ্রামে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
