প্যারাগুয়ের বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন স্ট্রাইকার ক্যারদোজো
ইনজুরির কারণে বিশ্বকাপ ফুটবল আসরে খেলা হচ্ছে না প্যারাগুয়ের স্ট্রাইকার জোসে ক্যারদোজো। প্যারাগুয়ে ফুটবল এসোসিয়েশন এ তথ্য জানায়।
প্যারাগুয়ে ফুটবল এসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, “বাম পায়ের মাংসপেশীর ইনজুরিতে ভোগার কারণে বিশ্বকাপ ফুটবল আসরে অংশগ্রহণকারী প্যারাগুয়ে দল থেকে জোসে ক্যারদোজোকে বাদ দেওয়া হয়েছে।”
ফ্রাঙ্কফুটে ১০ জুন শনিবার ‘বি’ গ্র“পে প্যারাগুয়ে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ডের।
জোসে ক্যারদোজোর বদলে দলে জায়গা পেয়েছেন ইটালির জেনোয়া ক্লাবের ফুটবলার দানতে লোপেজ।
