২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তি--শৃঙ্খলা বজায় রাখতে ফুটবল ভক্তদের প্রতি অনুরোধ জাতিসংঘ ও ফিফা’র

আসন্ন বিশ্বকাপ ফুটবল আসরে শাস্তি--শৃঙ্খলা বজায় রাখতে ও প্রতিযোগীতার উন্নতিসাধনে সহযোগীতা করার লক্ষ্যে খেলোয়াড় ও ভক্তদের যৌথভাবে অনুরোধ জানিয়েছেন জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2006, 11:07 AM

Updated : 26 Apr 2022, 03:43 PM

মহাসচিব কফি আনান ও বিশ্ব ফুটবল পরিচালনা পর্ষদ ফিফা’র প্রেসিডেন্ট সেফ ব্লাটার।

জাতিসংঘ মহাসচিব কফি আনান ও ফিফা প্রেসিডেন্ট সেফ ব্লাটার যৌথ বিবৃতিতে বলেন, “বেশ কয়েক সপ্তাহ ধরে সারা বিশ্বের কয়েক কোটি মানুষ ফিফা বিশ্বকাপ ফুটবল আসরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমাদের উদ্দেশ্যে সফল করার জন্য সকল খেলোয়াড় ও ফুটবল ভক্তদের কাছে সাহায্য প্রার্থনা করছি।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, “শান্তি--শৃঙ্খলা ও বিশ্বকাপ ফুটবল আসরের উন্নতীসাধনের লক্ষ্যে ফুটবল ম্যাজিক কাজে লাগান।”

পৃথিবীর একমাত্র ভাষা ‘ফুটবল’ যার মধ্যে সমাজ, সংস্কৃতি ও ধর্মের ভেদাভেদ থাকে না বলেও বিতৃতিতে উল্লেখ করেছেন দুই নেতা।