২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় মোবাইল ফোনসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি

খুলনার একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোবাইল ফোন সেট, প্রিপেইড কার্ড ও নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। মহানগরীর একটি মোবাইল ও গার্মেন্টস--এর দোকানে সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2006, 07:30 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

পুলিশ জানায়, নগরীর লোয়ার যশোর রোডে এভারগ্রিন নামে দোকানটির শাটার ভেঙে  চোররা দোকানের ভেতর ঢুকে এ ঘটনা ঘটায়।

ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আহমেদ ফেরদৌস বাদী হয়ে খুলনা থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এলাকার নাইট গার্ড রুস্তমকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করেছে।