কোম্পানীগঞ্জে ডাকাতি: ৩ লক্ষ টাকার মালামাল লুট, আহত ৪, আটক ১
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরায় সোমবার রাতে চার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়।
এ সময় ডাকাতরা ৩ লক্ষ টাকার মালামাল লুট করে এবং চার জনকে পিটিয়ে আহত করে। আহতরা হলো, টিপু (২৬), ছায়েদ (২৫), ওমর ফারুক (২৮) ও বেগম (২৩)।
এলাকাবাসী জানায়, রাত ২ টার দিকে ১৪/১৫ জনের একটি ডাকাত দল চরফকিরা ইউনিয়নের চারটি বাড়িতে ডাকাতি করে স্বর্ণালঙ্কার, মোবাইল সেট, নগদ টাকাসহ তিন লাখ টাকার মালামাল লুট করে।
এ ঘটনায় স্থানীয়রা এক ব্যক্তিকে আটক করে ইউপি কার্যালয়ে প্রেরণ করেছে। আটককৃত ব্যক্তির নাম আব্দুর রহিম (৩৫)। সে একই উপজেলার রামপুর ইউনিয়নের জয়নাল আবেদীনের ছেলে।
