২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর বাঘায় র‌্যাবের ক্রসফায়ারে সন্ত্রাসী নিহত

রাজশাহীর বাঘার জোত রাঘবপুর গ্রামে মঙ্গলবার ভোরে র‌্যাবের ক্রসফায়ারে এক সন্ত্রাসী নিহত হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2006, 02:14 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

নিহত সন্ত্রাসীর নাম পান্না। সে পান্না বাহিনীর প্রধান এবং রাজশাহী, নাটোর ও কুষ্টিয়া জেলার ত্রাস হিসাবে পরিচিত। সে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মাজদিয়া গ্রামের জসিম মন্ডলের ছেলে।

র‌্যাব জানায়, র‌্যাব ৫-এর একটি দল পাবনা ঈশ্বরদীর রেল স্টেশন এলাকা থেকে রোববার রাতে পান্নাকে গ্রেপ্তার করে।

পান্নার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাব সদস্যরা তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য বাঘার জোত রাঘবপুর গ্রামে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা পান্নার সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।

র‌্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় পান্না র‌্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

র‌্যাব ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে।

র‌্যাব জানায়, নিহত পান্নার বিরুদ্ধে রাজশাহী, বাঘা, নাটোরের লালপুর ও কুষ্টিয়া জেলার দৌলতপুরে ৩১টি হত্যাসহ ৫০টি মামলা রয়েছে।