অবহেলার কারণে রোগীর মৃত্যুর অভিযোগ, সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে উত্তেজনা
কর্তব্যরত ডাক্তারের অবহেলা কারণে রোগীর মৃত্যুর অভিযোগে রোববার বিকেল থেকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে উত্তেজনা বিরাজ করছে।
খবর পেয়ে ঘঁনাস্থলে পুলিশ গেলেও ডাক্তার পলাতক রয়েছে।
পুলিশ জানায়, ঢাকার নবাবগঞ্জ থানার দেওলা গ্রামের হাকিম মোল্লা (৭০) হৃদরোগে আক্রান্ত হলে তাকে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়। ডা. এানিকের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন ছিলেন।
রোববার বিকেলে তিনি মারা যাওয়ার পর তার আত্মীয়-স্বজনরা চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে।
