বান্দরবানে পাহাড়ি -- বাঙালি সংঘর্ষ আহত ২০
বান্দরবান জেলায় শনিবার বিকালে পাহাড়ি -- বাঙালি সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এরমধ্যে গুরুতর আহত ছয় জনকে ভর্তি করা হয়েছে বান্দরবান সদর হাসপাতালে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি সদর উপজেলার রাজবিলা সংলগ্ন ব্রিজঘাটা এলাকার বাসিন্দা খোরশেদ আলম পার্শ্ববর্তী আমতলি পাড়া থেকে এক মারমা আদিবাসী মেয়েকে বিয়ে করে। মারমা রীতি অনুযায়ী তাদের বিয়েতে একটি শুকর উপঢৌকন হিসেবে দিতে হয়।
কিন্তু খোরশেদ আলম বিয়ের সময় শুকর দেওয়ার প্রতিশ্র“তি দিলেও তা রক্ষা করেনি। এ নিয়ে আদিবাসীদের সাথে খোরশেদ আলমের বিরোধ দেখা দেয়। এর জের ধরে শনিবার বিকালে আমতলি পাড়ার আদিবাসীরা খোরশেদ আলমসহ অন্যান্যদের সাথে বাড়ির সামনে কাটাকাটি হয়।
এক পর্যায়ের খোরশেদ আলম ও তার সঙ্গীরা আমতলি পাড়ায় গিয়ে আদিবাসীদের ওপর হামলা চালায়। এ সংঘর্ষে খোরশেদ আলমসহ ২০ জন আহত হয়। এরমধ্যে খোরশেদ আলম, মিনুপ্র“, মেথোয়াই চিং, উচহ্লা, মনু সে, ক্য শৈ চিং মং-কে গুরুতর আহত অবস্থায় বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
