২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় সড়ক দুর্ঘটনায় স্বামী - স্ত্রীর মৃত্যু

খুলনার ডুমুরিয়া উপজেলার খুলনা - সাতক্ষীরা মহাসড়কে শনিবার বাসের চাপায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন । এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটি ভাংচুর এবং ২ ঘন্টা সড়ক অবরোধ করে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2006, 06:07 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

নিহতরা হল- রহমত হোসেন ও তার স্ত্রী রুবিয়া খানম।

পুলিশ জানায়, শনিবার সকালে খুলনা - সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া কলেজের সামনে দিয়ে রহমত হোসেন ও তার স্ত্রী রুবিয়া খানম হেটে যাওয়ার সময় পাইকগাছা থেকে খুলনাগামী বাস (খুলনা-ব-১১০৭) তাদের দুজনকে চাপা দেয়।

এতে তারা গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় স্বামী - স্ত্রী দুজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলার মির্জাপুর গ্রামে।

এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা ঘাতক বাসটি আটক করে ভাংচুর করে এবং দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরবর্তীতে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।