২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ মিনারে সিটিজেন্স রাইটস্ মুভমেন্টের ৪-দফা দাবিতে প্রতীক অনশন পালিত হচ্ছে

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ জাতীয় সংসদ ভবন এলাকায় সমাহিত করাসহ চার দফা দাবিতে শনিবার শহীদ মিনারে সিটিজেন্স রাইট্স মুভমেন্টের প্রতীক অনশন পালিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2006, 10:33 AM

Updated : 26 Apr 2022, 03:43 PM

সংগঠনের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে বাকি ছয়জন বীরশ্রেষ্ঠের দেহাবশেষও একই স্থানে সমাহিত করে বীরশ্রেষ্ঠ স্মৃতি কমপ্লেক্স প্রতিষ্ঠা করা,  বাংলাদেশ সামরিক যাদুঘরের নাম বাংলাদেশ মুক্তিযুদ্ধ সামরিক যাদুঘর রাখা, আর্মি স্টেডিয়ামের নাম মুক্তিযোদ্ধা আর্মি স্টেডিয়াম করা এবং মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধভিত্তিক তত্ত্ব-তথ্য সংগ্রহে রাখার জন্য গ্রন্থাগারসহ সংশ্লিষ্ঠ অবকাঠামো নির্মাণ করা।